মাদরাসার সংক্ষিপ্ত ইতিহাস
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
১৯৮৩ সালের গোড়ার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলাধীন ৪ নং শ্রীপুর ইউনিয়নের একঝাঁক ঈমান দীপ্ত, দ্বীন পিপাসু ব্যক্তিত্বসম্পন্ন গুণীজনের ঐকান্তিক চেষ্টা, নিরলস পরিশ্রম ও দানশীলদের মহানুভবতায় যশপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা নামে এই দ্বীনি প্রতিষ্ঠানটি আল্লাহর সন্তুষ্টি লাভের মানসিকতা, এলাকায় দ্বীনি শিক্ষা, নৈতিক শিক্ষা, ও সাধারণ শিক্ষার আবশ্যকতার কথা মাথায় নিয়ে গড়ে ওঠে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকায় ছিলেন তাদের মধ্যে অন্যতম, অত্র গ্রামেরই সুযোগ্য কৃতি সন্তান, জনাব কাজী মাওলানা সিরাজুল ইসলাম ও মাস্টার মোঃ আব্দুর রশিদ। মাদ্রাসাটি বিগত ০১-০১-১৯৮৩ সালে প্রতিষ্ঠা লাভ করে। ০১-০১–১৯৮৬ সাল থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমতি পায় এবং ০১–০৬-১৯৮৬ সাল থেকে এমপিও ভুক্তি লাভ করে। উক্ত কাজে ও মাদ্সরাসা প্রতিষ্ঠায় সর্বাত্তক সহযোগিতা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান, জনাব ডক্টর এবিএম সিদ্দিকুর রহমান নিজামী।
প্রতিষ্ঠানের জমীন দাতাদের মধ্যে রয়েছেন, অত্র গ্রামের দানশীল ব্যাক্তিবর্গর মধ্যে অন্যতম, জনাব মরহুম হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন, মরহুম ওয়াহিদ আলী মুন্সী, মরহুম হাজী আকরাম আলী মোল্লা, মরহুম মোঃ ইজ্জত আলী মোল্লা, মালেকা বেগম, মোঃ আবু তাহের মোস্তফা, ইঞ্জিনিয়ার হাজী আলী আহমদ ও মরহুম হাজী বাচ্চু মিয়া। আল্লাহ তাদের আখেরাতে সাফল্যতা দান করুণ।
প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী মৌকরা দরবার শরীফের মরহুম পীর সাহেব, শাহ মুহাম্মদ ওয়ালীউল্লাহ সাহেব (নাওয়্যারাল্লাহু মারকাদাহু)। যার অসংখ্যবার পদচারণা, দোয়ায় ও অত্র এলাকার শিক্ষিত সমাজ ও সর্বসাধারণের আন্তরিকতাপূর্ণ সহযোগিতায় প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত সফল, সুন্দর ও সুচারুভাবে পরিচালিত হচ্ছে।
এলাকার কৃতি সন্তান কুমিল্লা ১১- (চৌদ্দগ্রাম) এর এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় রেলমন্ত্রী জনাব মুজিবুল হক মুজিব সাহেব এর সর্বাত্মক সহযোগিতায় মাদ্রাসার অবকাঠামোর উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। তার দোজাহানের সাফল্য কাম্য। তাছাড়া চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নস্থ, আল-ওয়াতান চ্যারিটেবল সোস্যাইটির অবদান অনস্বীকার্য।
বর্তমানে মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা প্রায় পাঁচশত। শিক্ষার্থীরা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিভিন্ন পাবলিক পরীক্ষায় অত্যন্ত সাফল্যময় কৃতিত্বের স্বাক্ষর লাগছে।
মাদ্রাসার সুপার জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব বিগত ১৯৮৭ সাল থেকে ও সহকারী সুপার জনাব আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সিরাজুল ইসলাম ১৯৮৯ সাল থেকে সহযোগী শিক্ষকমন্ডলী, ম্যানেজিং কমিটির সদস্য ও এলাকার গুনীজনদের সহযোগিতায় সুচারু ও সুন্দরভাবে প্রতিষ্ঠানের সার্বিক কাজকর্ম পরিচালনা করে আসছেন। মহান আল্লাহ তা’আলা মাদ্রাসাটির উত্তর উত্তর উন্নয়ন ও সফলতা দান করুন। এই দ্বীনি বিদ্যাপিট সংশ্লিষ্ট সকলের আখেরাতের সফলতার উসিলা হোক।
আমিন।